,

নাসিরনগরের এসআই ক্লোজড

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ানিরপরাধ ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিন উদ্দিনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ রবিবার এ ব্যবস্থা নেওয়া হয়। এসআই মাহিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে অলিন মিয়া নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করেন এসআই মাহিন উদ্দিন। তবে গ্রেফতারকৃত অলিন মিয়া ভালো লোক ও তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এলাকার লোকজন এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির ঘটনাটি তদন্ত করে সত্যতা পান।

নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে একটি বিষয়ে অভিযোগ ওঠার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির জানান, এসআই মাহিন উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। রবিবার তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের