,

স্ত্রীর মামলায় কারাগারে সেই পুলিশ কর্মকর্তা

news-image

খুলনা প্রতিনিধি : স্ত্রীর সংবাদ সম্মেলনের একদিন পর চট্টগ্রামের পটিয়া থানা থেকে প্রত্যাহারকৃত (ক্লোজড) ওসি রেফায়েত উল্লাহ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে খুলনার একটি আদালত। রবিবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. নুরুল আমিন বিপ্লব এ নির্দেশ দেন। পরে তাকে খুলনা জেলা কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।

স্ত্রী নাছরিন আক্তার রুমার দায়ের করা নির্যাতন মামলায় সকালে ওই আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন এই পুলিশ কর্মকর্তা। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

স্ত্রী রুমা নির্যাতনে অভিযোগ এনে চলতি বছরের ১৮ জানুয়ারি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী রেফায়েত উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। রবিবার এ মামলার শুনানির দিন ধার্য ছিল।

আদালতের আদেশের পরপরই মামলার বাদী রুমা এজলাসের বাইরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আদালত আমার আকুতি শুনেছেন। এখন এ ধরনের একজন অপরাধীর সঠিক বিচার চাই।’

রবিবার আদালতে জামিন শুনানিতে বাদীপক্ষে অংশ নেন জেলা জজ আদালতের পিপি কাজী আবু শাহীন, নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনালের পিপি অলোকা নন্দা দাস, আব্দুল লতিফ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সমন্বয়কারী মোমিনুল ইসলাম ও হিমাংশু চক্রবর্তী। আসামিপক্ষে ছিলেন রজব আলী সরদার।

পিপি অলোকা নন্দা দাস মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে বলেন, ১৯৯৯ সালের ৩০ সেপ্টেম্বর কুমিল্লার লাকসাম থানার সাতবাড়িয়া গ্রামের রেফায়েত উল্লাহ চৌধুরীর সাথে বিয়ে হয় খুলনার খালিশপুর নতুন কলোনির মৃত আব্দুল খালেকের মেয়ে নাছরিন আক্তার রুমার। দুই বছর আগে চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থাকা অবস্থায় রেফায়েত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িত হয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন এবং হ্যাপী চৌধুরী নামের এক নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন। বিষয়গুলো জানার পর প্রতিবাদ করায় স্ত্রী রুমাকে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন পুলিশ কর্মকর্তা রেফায়েত।

শনিবার স্ত্রী রুমা স্বামী রেফায়েতের বিরুদ্ধে নির্যাতনের নানা বিবরণ তুলে ধরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন পুলিশ পরিদর্শক রেফায়েত উল্লাহ চৌধুরী। একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন একাধিক পরকীয়া প্রেম। এসবের প্রতিবাদ করায় চরম নির্যাতনের শিকার হয়েছেন স্ত্রী নাছরিন আক্তার রুমা। কেড়ে নেয়া হয়েছে দুই কন্যা রাইসা বিনতে চৌধুরী (১৫) ও নানজীবা চৌধুরী (৯)। একজন পুলিশ কর্মকর্তা কিভাবে এত অঢেল সম্পদ অর্জন করেছেন তা খতিয়ে দেখতে তিনি দুদকের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে