,

কুপ্রস্তাবে সাড়া মেলেনি, অতঃপর গৃহবধূর…!

news-image

অনলাইন ডেস্ক : প্রতিবেশী দুই যুবকের কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতে এক গৃহবধূর ছবি বিকৃত করে পর্নো ভিডিও তৈরির অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গে। এ ঘটনায় সম্প্রতি রাজ্যের বারুইপুর থানা, লালবাজার সাইবার ক্রাইম এবং মহিলা কমিশনে ওই যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। এদিকে, লোকলজ্জার ভয়ে রীতিমতো গৃহবন্দি হয়ে রয়েছেন ওই গৃহবধূ। এমনকি স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তাঁর দুই সন্তানেরও। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশের কাছে ওই নারী জানিয়েছেন, ঘটনার সূত্রপাত অক্টোবর থেকে। বারুইপুর থানা এলাকার বাসিন্দা দুই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল ওই নারীর। রান্নার গ্যাস সংযোগের ব্যবস্থা করে দেবে বলে তাঁর কাছ থেকে একটি ছবি নিয়েছিল তারা। তার পরই নাকি নারীর সঙ্গে বন্ধুত্বের চেষ্টা করতে থাকে তারা। বার বার বাড়ি এসে বা রাস্তাঘাটে দেখা হলেই জোর করে কথা বলত। প্রথমে ওই নারী বিষয়টাতে খুব একটা পাত্তা দেননি। কিন্তু ওই দুই যুবকের অত্যধিক গায়ে পড়ে বন্ধুত্ব করার চেষ্টা মোটেই ভাল ভাবে নেননি তিনি।

গৃহবধূর অভিযোগ, এর কিছু দিন পরেই নাকি তাঁকে সরাসরি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় তারা। অসন্তুষ্ট হন তিনি। সেই প্রস্তাব নাকচ করে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে যোগাযোগও কিছুটা কমিয়ে আনেন। এরপরও ওই দু’জন কখনও বিজ্ঞাপনে অভিনয়ের প্রস্তাব তো কখনও আবার দামী উপহার দিয়ে তাঁর কাছে আসার চেষ্টা করে। কিন্তু তাদের কোনও প্রস্তাবেই সাড়া দেননি ওই নারী।

তার অভিযোগ, এর কিছু দিন পরই তিনি জানতে পারেন, তাঁর চেহারার সঙ্গে মিল থাকা একটি পর্নো ভিডিও এবং এমএমএস ইন্টারনেটে ছাড়া হয়েছে। যা তাঁর এলাকাতেও ছড়িয়ে গেছে। এরপরই তিনি ওই দুই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতেই তারা এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। রান্নার গ্যাস সংযোগ চালু করার জন্য যে ছবি দুই যুবককে দিয়েছিলেন তিনি, সেটা বিকৃত করেই ওই পর্নো ভিডিওটি তৈরি করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

ওই পর্নো ভিডিও ছ়ড়িয়ে পড়াতে অস্বস্তিতে পড়েছেন তিনি। গ্রামে রটে যায় যে তিনি পর্নো ছবিতে অভিনয় করেন। তাই বা়ড়ি থেকে বেরোলেই প্রতিবেশীরা বাঁকা চোখে তাকাচ্ছেন। তাঁর সম্বন্ধে কানাঘুষোও কানে আসছে তাঁর। ফলে সম্প্রতি বাড়ি থেকে বাইরে বের হওয়া বন্ধ হয়ে গেছে তাঁর। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে