,

‘দেশের নয়, উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের’

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছেন। আমাদের কৃষক ভাইদের তো বেতন বাড়ান নাই। এছাড়া সার, বিদ্যুৎ, ডিজেলসহ সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে বলছেন দেশে উন্নয়ন হচ্ছে। আসলে উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের, তারা তিন চার তলা বাড়ি বানাচ্ছেন। একটা গাড়ির জায়গায় ১০টা গাড়ি নিয়ে যাচ্ছেন।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘এই দেশটা কি কয়েকটা মানুষের জন্য। তারা সম্পদ থেকে সম্পদ তৈরি করবে। আর সাধারণ মানুষ গরিব থেকে আরো গবির হবে। সরকার নির্বাচন দিতে চায় না। নির্বাচন দিলে তারা নিজেরাই সব নিয়ন্ত্রণ করবে। সেটা কিভাবে আমরা মেনে নিব। ‘

তিনি বলেন, ‘তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাবি জানাই সরকারকে, নির্বাচন দাও। সেই নির্বাচন হতে হবে লেভেল প্লেন ফিল্ডের মধ্যে। নির্বাচনকালীন সময় একটা সরকার থাকতে হবে, সেই সরকার নিরপেক্ষ হবে, কারো পক্ষপাতিত্ব করবে না। আর নির্বাচন কমিশন হতে হবে একবারে নিরপেক্ষ তা না হলে নির্বাচন সুষ্ঠ হবে না। তাই আশা রাখি সরকারের শুভ বুদ্ধির উদয় হয়ে আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিবে। ‘

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাফরুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে