,

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরের দক্ষিণ পৈরতলা রেলক্রসিংয়ের সামনে থেকে গতকাল শনিবার রাত ১১টার দিকে  দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।  ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা ডাকাতরা হলেন, সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রামের মতিন মুহুরির ছেলে ফরহাদ (৩২), কাজীপাড়া মহল্লার নেহার মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২৫) ও একই মহল্লার মর্তুজ আলীর ছেলে অদুদ মিয়া (২৭) এবং মেড্ডা এলাকার আবদুর রব মিয়ার ছেলে এরশাদ মিয়া (২৫)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিওিতে আমরা রাতে জানতে পারি পৌর শহরের  পৈরতলা রেলক্রসিংয়ের সামনে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- তখন  খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল  ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও  দুইটি রামদা, ধারালো কাটার ও স্টিলের পাইপসহ ওই ৪ ডাকাতকে আটক করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় জন্য পৃথক দুটি  মামলা রুজু  হয় ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা