,

নিতম্ব প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে মডেলের মৃত্যু

news-image

বিনোদন ডেস্ক : শরীরে শতাধিক প্লাস্টিক সার্জারি। সার্জারির এই ধকল সইতে না পেরে মৃত্যু হলো মডেলের। মডেলের নাম ক্রিস্টিয়ানা মার্তেলি। তাকে বলা হত হিউম্যান ব্লোআপ ডল। প্লাস্টিক সার্জারি করিয়ে করিয়ে শরীরটা চূড়ান্ত অস্বাভাবিক করে তোলেন এই ফরাসি ও ইতালীয় বংশোদ্ভূত মডেল। আর সার্জারির ওপর এই পাগল আকর্ষণ তার মৃত্যুও ডেকে আনল।

ইনস্টাগ্রামে নিজের অসংখ্য ছবি নিয়মিত পোস্ট করতেন ক্রিস্টিয়ানা। নিজেই গর্ব করে বলতেন, ১৭ বছর বয়স থেকে শরীরে ১০০ এর বেশি সার্জারি করিয়েছেন। নিজের ওয়েবসাইটে জানান, এই সার্জারিই তার প্যাশন আর হবি। আর এর কারণ খুব স্পষ্ট, নিজের শরীরকে অন্য মাত্রায় নিয়ে যেতে চান তিনি, আর এ জন্য তার কোনও আফসোস নেই।

অল্পদিনের কেরিয়ারে নাক, মুখ, বক্ষ, নিতম্বে ক্রিস্টিয়ানা একের পর এক অস্ত্রোপচার করান।

এবারেও তিনি নিতম্ব বৃদ্ধির জন্য আবার অপারেশন টেবিলে উঠেছিলেন। তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে খবর। তার ফেসবুক পেজে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।গোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা