,

ইতিহাস গড়ার লক্ষ নিয়ে রাতে মাঠে নামছে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ‘বড় শক্তি’র পরিচয় অনেক আগেই মুছে গেছে তাদের। এক সময়ের দোর্দণ্ড প্রতাপের ক্যারিবীয় দলের বর্তমান অবস্থা নতুন করে বলার প্রয়োজন নেই। ২০০৮ সালের পর বাংলাদেশ-জিম্বাবুয়ে ছাড়া তারা একটিই দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ওয়ানডেতে। ২০১২ সালে নিউজিল্যান্ডকে নিজেদের মাটিতে ৪-১ ব্যবধানে হারিয়েছিল তারা।

পাকিস্তানের বিপক্ষে তাদের দ্বিপাক্ষিক সিরিজের সাফল্য তো আরও পুরোনো। ১৯৯২ সালের পর আর জেতেইনি ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে তারা সিরিজ হেরেছে পাঁচবার।

অপরদিকে, টেস্ট ক্রিকেটে অনেক প্রাপ্তিই রয়েছে পাকিস্তানের। সঙ্গে রয়েছে বড়সড় একটি অতৃপ্তিও। এর জন্য আক্ষেপে পুড়তে হচ্ছে তাদের। যুগ যুগ ধরে অপেক্ষা করতে হচ্ছে। আবার লজ্জার রেকর্ডও তো বটে। কী সেই অতৃপ্তি? ক্যারিবিয়ান দ্বীপে এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান।

ভাগ্যের সহায় না থাকলে যা হয়! আশা জেগেও তা রূপ নেয় হতাশায়। এবার দীর্ঘ দিনের সেই আক্ষেপ ঘোচানোর পালা পাকিস্তানের। টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেয়া মিসবাহ-উল হকের নেতৃত্বেই কি ইতিহাসটা গড়তে পারবে এশিয়ান দলটি? সময়ই সব বলে দেবে।

কিছুটা দুর্বল ওয়েস্ট ইন্ডিজ দল পেয়ে ইতোমধ্যে এগিয়ে গেছে মিসবাহ-উল হকের দল। রয়েছে ইতিহাস গড়ার পথেই। প্রথম টেস্ট ম্যাচটা পাকিস্তান জিতে নিয়েছিল ৭ উইকেটে। আর তাতে তিন ম্যাচের টেস্ট সিরিজে সফরকারীরা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। বারবাডোজের কিংস্টন ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়, সরাসরি সম্প্রচার করবে টেন ৩।

ক্যারিবিয়ান দ্বীপে ইতিহাস গড়তে প্রস্তুত পাকিস্তান। অধিনায়ক মিসবাহর ভাষায়, ‘আমরা দেখিয়েছি- জিততে পারি। তবে পা মাটিতেই রাখতে হবে। যেতে হবে অনেক দূর। রান করতে হবে।

প্রতিপক্ষের ২০ উইকেট ভাঙতে হবে। মাঠে পাওয়া সব সুযোগের সদ্ব্যবহার করতে হবে। ছেলেরা এই ম্যাচটিও জিততে মরিয়া। কারণ এখানে প্রথমবারের মতো সিরিজ জিতব। তাছাড়া (বিদায় বেলায়) এমনটা দেখতে আমার ও ইউনিসের কাছে অনেক ভালো লাগবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা