,

লিটন হত্যা: কাদের খানসহ অভিযুক্ত ৮

news-image

নিউজ ডেস্ক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার অভিযোগপত্র আজ-কালের মধ্যে দাখিল করবে গাইবান্ধা জেলা পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের চার মাসের মাথায় অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে সংবাদমাধ্যম বলছে, এতে একই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানসহ আটজনকে আসামি করা হচ্ছে। আসামির তালিকায় রয়েছেন- সোহেল রানা, শাহীন মিয়া, মেহেদী, সাবেক এমপি কাদের খানের ব্যক্তিগত সহকারী (পিএস) শামছুজ্জোহা সরকার, গাড়িচালক হান্নান, বামনডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার সরকার ও তার দুলাভাই সুবল।

গাইবান্ধার পুলিশ সুপার ও মামলার তদন্ত তদারক কর্মকর্তা মাশরুকুর রহমান খালেদ সংবাদমাধ্যমকে বলেন, এমপি লিটন হত্যা মামলার তদন্ত শেষ। আজ-কালের মধ্যে জড়িতদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তদন্ত করে চার মাসেই চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িতদের আদ্যোপান্ত বের করা হয়েছে। আসামিদের জবানবন্দি ছাড়াও চক্রান্তের ব্যাপারে তাদের কথোপকথনের তথ্য-উপাত্তও রয়েছে পুলিশের হাতে।

মামলার বাদী ও লিটনের বোন ফাহমিদা বুলবুল বলেন, লিটন হত্যার পরপরই খুনিদের দ্রুত গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন। চার্জশিট দাখিলের পর দ্রুত দোষীদের সাজা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আসামিদের মধ্যে চন্দন সরকার ভারতে পলাতক। তাকে দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি করা হয়েছে।

তদন্তে বেরিয়ে এসেছে, ২০১৫ সালের শেষ দিকে এমপি লিটনকে হত্যার পরিকল্পনা করেন কাদের খান। লিটনকে সরিয়ে রাজনীতির পথ সুগম করতেই এমন চক্রান্ত তার। বিভিন্ন দফায় ভাড়াটে খুনিদের ১০ লাখ টাকা দিয়েছেন কাদের খান। হত্যাকাণ্ডে তিনটি ক্ষুদ্রাস্ত্র ব্যবহার করা হয়। তার মধ্যে দুটি অবৈধ ও একটি বৈধ।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর মনজুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যা সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে এক শিশুকে গুলি করার ঘটায় নানাভাবে আলোচনায় ছিলেন লিটন। সূত্র: সমকাল

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে