,

বিচারকের কানে কানে ধর্ষণের কথা জানালো নাবালিকা!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আদালতে সবার সামনে ধর্ষণের কথা বলতে ইতস্তত করায় বিচারকের কানে কানে জানালো ৯ বছরের এক বালিকা। এসময় আদালতে উপস্থিত ছিলেন অভিযুক্ত যুবক।

বুধবার স্পেশাল প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট কোর্টের বিচারকের কাছে সেদিনের সব ঘটনা বিস্তারিতভাবে বলে ওই নাবালিকা। শুরুতে আদালতে উপস্থিত সবার সামনে ধর্ষণের কথা বলতে ইতস্তত করলে তাকে নিজের কাছে ডেকে নিয়ে আলাদা করে সব কথা শোনেন বিচারক।

সব কিছু বিচার করে বিচারক অভিযুক্ত মাঙ্গি সোনকারকে (৪৯) সাত বছরের কারাদণ্ড দেন।

মুম্বইয়ের ফুটপাতে বসবাস করা ওই নাবালিকার একমাত্র সহায় তার বধির মা ও দিদি। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর তাকে ধর্ষণ করা হয়। তখন তার বয়স ছিল মাত্র ৬ বছর। রাতে মা আর দিদির পাশে ফুটপাথেই শুয়ে ছিল সে। তাদের পাশেই শুয়ে ছিল অন্য এক ফুটপাথবাসী ৪৯ বছরের মাঙ্গি সোনকার। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ছোট্ট শিশুর উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। পরে মাকে সে এই ঘটনার কথা জানায়। স্থানীয় এক ব্যক্তি ইউসুফের সাহায্য নিয়ে বাইকুলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন নাবালিকার মা।

বাদীপক্ষের আইনজীবী যখন দাবি করেন যে- এই অভিযোগ সব ভিত্তিহীন এবং মিথ্যা, তখন বিচারক তার বিরোধিতা করে বলেন যে, আমাদের সামজিক পরিস্থিতে কোন মেয়েই নিজের সম্পর্কে এমন একটি কথা বানিয়ে বলতে পারে না। এতে তার নিজেরই সম্মানহানির আশঙ্কা থেকে যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের