,

বিচার শেষ হওয়ার আগে নথিতে ‘রাজাকার’ লেখা যাবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কোনও মামলার আসামির বিচার শেষ হওয়ার আগে নথিপত্রে আসামিকে ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত করা থেকে বিরত থাকতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার নওগাঁ জেলার বদলগাছি থানার চার মানবতাবিরোধী অপরাধীর মামলার শুনানিকালে আদালত এ নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপসকান্তি বল বলেন, নওগাঁর এই ৪ মানবতাবিরোধী অপরাধীকে সেফহামে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আবেদনে সবার নামের আগে রাজাকার শব্দ লেখা থাকায় ট্রাইব্যুনাল বলেন, ‘কেবল তদন্ত সংস্থা নয়, প্রসিকিউশন ও গণমাধ্যমেও বিচার শেষ হওয়ার আগে নামের আগে রাজাকার শব্দ লেখা থেকে বিরত থাকতে হবে।

শুনানি শেষে আগামী ৮ ও ৯ মে আসামিদের ধানমণ্ডিস্থ সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তিনজন আসামি গ্রেফতার থাকলেও একজন পলাতক রয়েছেন। কারাগারে থাকা তিনজন হলেন, রেজাউল কবীম মন্টু, ইসহাক আলী, শহীদ মন্ডল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের