,

‘বাহুবলী-২’র প্রশংসা করে নয়া বিতর্কে রামগোপাল

news-image

 

বিনোদন ডেস্ক :বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বলিউড স্বনামধন্য নির্মাতা রামগোপাল ভার্মার আলোচনায় আসা নতুন নয়। এবার তিনি আলোচিত ‘বাহুবলী-২’ সিনেমার প্রশংসা করে বিতর্কে জড়ালেন।

দুই বছর প্রতীক্ষার পর শুক্রবার ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমাটিকে ঘিরে উন্মাদনার শেষ নেই দর্শকের। বাহুবলী-দ্য বিগিনিং সিনেমায়, কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিলেন তার উত্তর জানতে কৌতুহলী দর্শক। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন তারা। এছাড়া দর্শকের চাপ দেখে অতিরিক্ত শো প্রদর্শনের ব্যবস্থাও রেখেছেন সিনেমা হল কর্তৃপক্ষরা।

চলতি বিষয় নিয়ে বরাবরই কথা বলে আলোচনায় থাকাটা রামগোপালের স্বভাবসিদ্ধ। আর ‘বাহুবলী’র এমন উত্তাপে কিছুটা হাত সেঁকবেন না রামগোপাল তাই কি হয়! তাই রামগোপাল তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘বাহুবলী’র প্রশংসা করে টুইট করেন। আর এতেই নয়া বিতর্কে জন্ম দেন এই নির্মাতা।

রামগোপাল টুইট বার্তায় লিখেন, শুনলান বিবিটু’র গর্জন যাতে শুনতে না হয় তাই হিন্দি, তামিল, তেলুগু চিত্র পরিচালকরা নিজেদের কানে তুলো গুঁজেছেন।

অন্য একটি টুইটে তিনি লিখেন, ‘যখন হাতির মতো সিনেমা আসে তখন চিত্রপরিচালক কুকুররা ঘেউ ঘেউ করে। কিন্তু ডায়নোসরের মতো যখন ‘বাহুবলী-২’ সিনেমা আসে তখন কুকুর, বাঘ এবং সিংহরা লুকিয়ে পড়ে। ’

এরপরই তাকে নিয়ে সোস্যাল মিডিয়ায় শুরু হয় নতুন বিতর্ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে