,

ঘনিষ্ঠ দৃশ্যে আড়ষ্টতা কাটিয়েছিলেন বিনোদই, স্মৃতিচারণে শাবানা

news-image

বিনোদন ডেস্ক : এইতো তিন দিন আগেই প্রয়াত হয়েছেন সাতের দশকের মন মাতানো অভিনেতা বিনোদ খান্না। এবার তাকে নিয়ে স্মৃতিচারণ করলেন সেই সময়কার বিনোদের সঙ্গে জুটি বেঁধে দর্শক মাতানো নায়িকা শাবানা। জানাচ্ছেন, ঘনিষ্ঠ দৃশ্যে তাঁর জড়তা কাটিয়ে দিয়েছিলেন বিনোদই।

শাবানা বলেন, তখন ‘শক’ ছবির শুটিং চলছে। পরিচালনার ভার অরুণা আর বিকাশের। ব্যক্তিগত জীবনে তাঁরা স্বামী-স্ত্রী। ছবির একটি দৃশ্যে নায়ক-নায়িকাকেও তাঁরা চাইছেন একেবারে একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে। কিন্তু কিছুতেই পুরো ব্যাপারটায় স্বাভাবিক হতে পারছিলেন না শাবানা। আড়ষ্টতা তাঁকে জড়িয়ে ধরছিল। দূর থেকে পুরো ব্যাপারটা দেখছিলেন বিনোদ। বুঝলেন, ঠিক কোথায় অসুবিধা হচ্ছে শাবানার। এরপর রিহার্সাল পর্ব শুরু হতে উপায় বের করলেন তিনিই। শাবানাকে বিশেষভাবে ধরে পরিচালককে জিজ্ঞেস করলেন, এভাবে পোজ দিলে কি ক্যামেরায় ঠিকঠাক আসছে? এরপর শাবানার একটি হাত তুলে ধরে জানতে চান, নাকি হাতটা আর একটু উপরে তুললে ক্যামেরায় ভাল আসবে? মুহূর্তে শাবানার মনে হয়, যা ছিল ঘনিষ্ঠতা, ক্যামেরার সামনে তা যেন প্রযুক্তি হয়ে দাঁড়িয়েছে। যে জড়তা মনে ছিল, তা কেটে যায়। এরপরই স্বাভাবিক অভিনয়ে ফিরে আসে তাঁর। আর সেই জুটি এবং সেই ছবিকে আজও মনে রেখেছে সিনেপ্রেমী দর্শক।

‘অমর আকবর অ্যান্টনি’র সময়ও বিনোদের জোরাজুরিতেই নায়িকা হয়েছিলেন শাবানা। অমিতাভ ও ঋষি কাপুরের জন্য নায়িকা নির্বাচন হয়েছিল। কিন্তু বিনোদের কোন নায়িকা ছিল না। তা নিয়ে প্রবল আপত্তি জানান তিনি। এরপরই শাবানাকে বিনোদের নায়িকা করা হয়। সে সব কথাই আজ মনে পড়ছে তাঁর। ক্যারিয়ারের উড়ন্ত বেলায় যাঁদের সঙ্গে কাটিয়েছেন তাঁদের এভাবে চলে যাওয়া কষ্ট দিচ্ছে শাবানাকে। জানাচ্ছেন, এই সব ঘটনাই মনে করিয়ে দিচ্ছে তাঁর সময়ও ফুরিয়ে আসছে। মৃত্যুর কথা যেন মনে করিয়ে দিচ্ছে প্রিয়জনের মৃত্যুই। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে