,

সৌদিতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ আর দুই মাস

news-image

মক্কা প্রতিনিধি : সৌদি আরবে সাধারণ ক্ষমার আওতায় অবৈধ অধিবাসীদের দেশ ছাড়তে আরো দুই মাস সময় আছে। ৩০ জুনের মধ্যে বিনা শাস্তিতে সৌদি আরব ছাড়তে পারবেন অবৈধ প্রবাসীরা। এর মধ্যে দেশত্যাগ না করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তাঁদের।

মক্কা দৈনিকের বরাত দিয়ে সৌদি আরবের বার্তা সংস্থা সৌদি গেজেট তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাওয়াতের পাসপোর্ট অফিসের পক্ষ থেকে সেখানে মোট ৭৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরে আসতে প্রয়োজনীয় অনুমতিপত্র দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি অভিবাসী ফেরত যাচ্ছেন জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর দিয়ে। এ ছাড়া সৌদি আরবের মদিনার রাবিগ, কুনুফুদা, তায়েফ ও জেদ্দায় অভিজ্ঞতাসম্পন্ন লোকদের দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সজ্জিত বিশেষ রিসেপশন সেন্টার পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে ভ্রমণ, হজ কিংবা উমরা ভিসা নিয়ে মক্কায় এসে যাঁরা অবৈধভাবে অবস্থান করছেন, তাঁদের সঠিক পদ্ধতিতে ইলেকট্রিক্যাল প্রযুক্তির সাহায্যে ভিসা সংক্রান্ত নিয়ম-নীতি ঠিক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। যেসব অবৈধ অভিবাসী জেদ্দায় অবস্থান করছেন, তাঁদের পার্শ্ববর্তী জাওয়াত কার্যালয়ে যোগাযোগ করতে আদেশ দেওয়া হয়েছে।

সৌদি সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় যাঁরা ৯০ দিনের মধ্যে নিয়মমাফিক নিজ নিজ দেশে ফেরত যাবেন, তাঁরা পরবর্তী সময়ে বৈধভাবে সৌদিতে আসার সুযোগ পাবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের