,

বিজয়নগরে ৪’হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আবু বাকার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার বিকালে জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর চকবাজারের পাশে আবু বাকেরের বাড়ি থেকে এই ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত আবু বাকের উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত আলী আকবর মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহাকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজয়নগরের বিষ্ণপুর চকবাজারের পাশের আবু বাকের মিয়ার বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। আবু বাকের মিয়া র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দৌড়ে তাকে ধরে ফেলে র‌্যাব সদস্যরা। এসময় র‌্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে সে তার ঘর থেকে চার হাজার পিস ই্য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের দাম আনুমানিক ১৬ লক্ষ টাকা হবে। এছাড়াও আটক আবু বাকের মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বিজয়নগর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের