সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলমানদের জঙ্গি বানানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘মুসলমানদের জঙ্গি বানানোর একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, আর তাদের সঙ্গেই আমাদের জঙ্গিরা মাঝেমাঝে যোগাযোগের চেষ্টা করছে।’

আজ শনিবার রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ ওই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আজকে যত কিছু সন্ত্রাস ও জঙ্গিবাদ—এসবের পেছনে বড় একটা পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ যে হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে তা নয়। এ জঙ্গিরা কারা। এরা ইসলামী শিবির, তারপরে হুজি, তারপরে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আল ইসলাম নামে বিভিন্ন সময় এসেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু একটা ঘটলেই একটা গোষ্ঠী বলা শুরু করে এরা আইএস। আরে আইএস বলে তো বাংলাদেশের কোথাও কিছু খুঁজে পাইনি আমরা। এদের আইএস বলারও একটা কারণ আছে। বাংলাদেশের মানুষকে জঙ্গি বানাতে পারলে ইসলাম ধর্মকে জঙ্গি বানানোর ষোলোকলা পূর্ণ হবে। একের পর এক ইসলামি দেশকে জঙ্গি বানানো হচ্ছে।’ তিনি বলেন, ‘আজকে পৃথিবীর যেখানেই যান তারা বলবে, সব মানুষই সন্ত্রাসী নয়, কিন্তু সব সন্ত্রাসীই মুসলিম। শুনে মাথা হেঁট হয়ে যায়। আমাদের শান্তির ধর্মকে জঙ্গির ধর্ম বানানো হচ্ছে।’

মুসলামানদের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত চলছে উল্লেখ করে সমাবেশের প্রধান বক্তা আইজিপি শহীদুল হক বলেন, ‘মুসলমানদের ধ্বংস করার একটি আন্তর্জাতিক চক্রান্ত এটি। মুসলমানদের গোটা বিশ্বে জঙ্গিদের ধর্ম হিসেবে উপস্থাপন করতে চায় তারা। আজ ইউরোপ-আমেরিকায় যান মুসলমান বললে সবাই বাঁকা চোখে তাকায়। তবে জঙ্গিদের আমরা যেভাবে দমন করতে পেরেছি, এটা বিশ্বের আর কেউ পারেনি। জঙ্গিরা আপনাদের আশপাশেই থাকে। জঙ্গিদের আস্তানা যাতে কোথাও না হয়, সে জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে স্থানীয় সাংসদ এ কে এম রহমতউল্লাহ, তিতুমীর কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাসের, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়াকিল উদ্দীন আহমেদ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান ও পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোশতাক আহমেদ খান বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’