বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে উইকিপিডিয়া নিষিদ্ধ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে বন্ধ করে দেওয়া হয়েছে অনলাইন দুনিয়ার বিশ্বকোষ উইকিপিডিয়া।এর ফলে দেশের মধ্যে তুরস্কের কোনো নাগরিক বিশ্বের জনপ্রিয় এই ওয়েবসাইটে ঢুকতে পারবে না।

তবে কেন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা নিয়ে প্রাথমিকভাবে কিছুই পরিষ্কার করে বলেনি তুর্কি কর্তৃপক্ষ।

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

যারা উইকিপিডিয়া বন্ধ করে দিয়েছে, তাদের পক্ষে বলা হয়েছে কর্তৃপক্ষের নিদের্শ অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকাল ৮টা থেকে এই ওয়েবসাইটে কেউ প্রবেশ করতে পারবে না। এ ঘোষণা পর কেউ আর উইকিপিডিয়ার কোনো পেজে ঢুকতে পারেনি।

তুরস্কের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট শাসন আইন এনআর. ৫৬৫১ অনুযায়ী, প্রযুক্তিগত বিশ্লেষণ ও আইনি বিবেচনার ওপর ভিত্তি করে এই ওয়েবসাইটটি বন্ধ করা হয়েছে। তবে এর জন্য কোনো কারণের কথা বলা হয়নি।

হুরিয়ার ডেইলি নিউজসহ তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে, এ নিষেধাজ্ঞা বহাল রাখতে অল্পদিনের মধ্যে এর পক্ষে আদালতের পূর্ণাঙ্গ রায় প্রয়োজন হবে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরোধীদের ওপর নানা ধরনের নীপিড়ন চলছে। নির্বাসিত তুর্কি নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারী সন্দেহে হাজার হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো ধরপাকড় অব্যাহত রয়েছে।

প্রেসিডেন্ট এরদোয়ানের বিরোধীরা অনলাইনে তার সমালোচনা করছে। উইকিপিডিয়ার পেজে এরদোয়ানের সমালোচনা উঠে আসছে। হয়তো এ কারণে জনপ্রিয় এই ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হতে পারে।

চলতি মাসের শুরুতে তুরস্কে গণভোটে এরদোয়ানের পক্ষ জয়ী হওয়ায় তার ক্ষমতা আরো বেড়ে গেছে। এখন সংবিধান পরিবর্তন করে ক্ষমতার মেয়াদ বাড়ানোর সুযোগ হয়েছে তার। সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তন করে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করতে চলেছেন এরদোয়ান। আর এ সরকারে আগামী ২০২৯ সাল পর্যন্ত একটানা প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন তিনি।

গণভোটের বিরোধী পক্ষগুলো অভিযোগ করে আসছিল, এ ধরনের ভোটে এরদোয়ানের পক্ষ জয়ী হলে একনায়কতন্ত্র চালু হবে তুরস্কে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু