,

বহনযোগ্য মসজিদ বাজারে আনল দুবাই

news-image

অনলাইন ডেস্ক : এখন থেকে সঙ্গে করে বয়ে নিয়ে যাওয়া যাবে মসজিদ। বিস্ময়কর শোনালেও বিষয়টি সত্যি। সংযুক্ত আরব আমিরাতের বাজারে ইতিমধ্যে এই মসজিদটি চলে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

স্থানীয় সময় বৃহস্পতিবার বাজারে আসে বহনযোগ্য ওই মসজিদটি। মসজিদটির নির্মাতা প্রতিষ্ঠান আম্বার পাম গ্রুপ।

মসজিদটির ৭৫ শতাংশ তৈরি হয়েছে অম্বর নামে এক ধরনের রত্ন দিয়ে। মসজিদটি কিনতে খরচ পড়বে দুই কোটি ২৭ লাখ ৬৮ হাজার টাকা (১০ লাখ দিরহাম)। মাত্র চার থেকে পাঁচ ঘণ্টায় তৈরি করা যাবে সেটি। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, আপাতত মসজিদটি দুজন মানুষ ধারণক্ষম হলেও, পরবর্তী সময়ে ক্রেতার চাহিদা মতোই তৈরি করা হবে।

দুবাইয়ে অবস্থিত বুর্জ আল আরব হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বহনযোগ্য ওই মসজিদটি উদ্বোধন করা হয়। এ সময় সেখানে আরব আমিরাতের রাজ পরিবারের সদস্য, রাষ্ট্রদূত ও বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্মাতা প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার অ্যান্ড্রু সানকো জানান, ‘মানুষ জানে অম্বর পাথর শুধু গহনায় ব্যবহার করা হয়। আমরা নতুন ব্যবহার আবিষ্কার করছি এবং বিরল এই পাথরের রোগ উপশমের ক্ষমতা ও বিশেষ বৈশিষ্ট্যগুলো মানুষকে জানাতে চাচ্ছি।

মসজিদটি করা হয়েছে মাশাবিয়া নকশায়। তবে এতে আরবের ঐতিহ্যবাহী নকশার প্রভাবও রয়েছে। স্বচ্ছ অম্বর পাথরকে আরো আকর্ষণীয় করে তুলতে বিশেষভাবে ব্যবহার করা হয়েছে আলো। প্রতিটা পাথরের পেছনে আলো লাগানো হয়েছে, যাতে মসজিদের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের