সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদ ইব্রাহিমের অসুস্থতা নিয়ে জল্পনা তুঙ্গে

news-image

অনলাইন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে করাচির একটি হাসপাতালে ভর্তি ভারতের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিম। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। মৃত্যু মুখে দাউদ ইব্রাহিম এমন খবরও প্রকাশ করেছে একাধিক সংবাদমাধ্যম।

কেউ কেউ আবার দাবি করেছে, বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্যারালাইসড হয়ে গেছেন দাউদ। তার শরীরের ডান অংশ একেবারেই কাজ করছে না। গত ২২ এপ্রিল ব্রেন টিউমারের অস্ত্রোপচার ব্যর্থ হওয়ায় আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মূলচক্রীকে। খবর, প্রতিনিয়ত দাউদের শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে।

তবে এই খবরের সত্যতা অস্বীকার করেছেন দাউদের অন্যতম শিষ্য ছোট শাকিল। তার দাবি পুরো খবরটাই ভুয়া। সুস্থ অবস্থাতেই রয়েছেন ‘ডন’।

অন্যদিকে গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের করাচির অভিজাত এলাকা ক্লিফটনের একটি বিলাসবহুল বাড়িই দাউদের বর্তমান আস্তানা। সেখান থেকেই নিজের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে সে। ছোটা শাকিলের মতোই দাউদের অসুস্থতার খবর অস্বীকার করেছে তার পরিবার। তাঁদের দাবি, পুরো খবরটাই মিথ্যে। এর আগে গত বছর জল্পনা ছড়িয়েছিল, দাউদের দুই পায়ে গ্যাংরিন হয়েছে। করাচির বাড়িতে রেখেই তার পরিচর্যা চলছে।

৬১ বছর বয়সি দাউদ ইব্রাহিম ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূলচক্রী। তাঁকে সঙ্গত দিয়েছিল টাইগার মেমন ও ইয়াকুব মেনন। ওই বিস্ফোরণে ২৫৭ জন মারা গিয়েছিলেন এবং ৭১৭ জন আহত হয়েছিলেন। ওই ঘটনার পরই ভারত ছেড়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল দাউদ। গত ২৩ বছর ধরে সেখান থেকেই নিজের সাম্রাজ্য চালাচ্ছেন ভারতের মোস্ট ওয়ান্টেড ডন। যদিও পাকিস্তান বরাবরই দাউদের উপস্থিতি অস্বীকার করে গিয়েছে। কিন্তু গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের করাচিতে বেশ বহাল তবিয়তেই দিনযাপন করছে সে। বহুবার তাকে ধরার চেষ্টা করলেও ভারতের সেই প্রয়াস বারবার নষ্ট হয়েছে। -হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই