বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের আহার, ক্ষুধা নিয়ে মশকরা করবেন না : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, সরকার হাওর এলাকার মানুষের অসহায়ত্ব নিয়ে তামাশা করে যাচ্ছে, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের আহার, ক্ষুধা ও অসহায়ত্ব নিয়ে মশকরা করবেন না।’

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, হাওর এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাদের। বেছে বেছে পছন্দের আওয়ামী লোকদের তালিকা করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত লাখ লাখ সাধারণ কৃষক বঞ্চিত হবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি দুর্গত এলাকায় ফটোসেশন করতে গেছে। তাঁর বক্তব্যটি সম্পূর্ণভাবে সত্যের অপলাপ। হাওরের প্রথম আঘাতের সময় বিএনপির মহাসচিব হাওর এলাকায় গেছেন, সেখানে ত্রাণকাজে অংশ নিয়েছেন। গত পরশু বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে দুর্গত এলাকায় ব্যাপক ত্রাণকাজ চালিয়েছেন।

বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমানকে সুনামগঞ্জে ত্রাণকার্য চালাতে প্রশাসন বাধা দিয়েছে। এরপরও স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ব্যাপকভাবে দুর্গত হাওর এলাকায় ত্রাণতৎপরতা অব্যাহত রেখেছেন। সরকারি বাধা না থাকলে বিএনপিসহ অন্য বিরোধী দলগুলো ব্যাপক ত্রাণকাজ চালাতে পারত। তিনি ত্রাণ তৎপরতায় বাধা না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশের অনুমতি নিয়ে গড়িমসির অভিযোগ
রিজভী অভিযোগ করেন, মে দিবসে রাজধানীতে শ্রমিক সমাবেশের অনুমতি নিয়ে সরকার গড়িমসি করছে। তিনি বলেন, আওয়ামী লীগে জোটের শরিকেরা যখন খুশি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারে। কিন্তু বাংলাদেশের বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলোকে সেখানে সমাবেশের অনুমতি দিতে টালবাহানা করা হয়। শ্রমিক দিবসটি পালনের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল সব প্রস্তুতি নিয়েছে। এতে সহযোগিতা করছে বিএনপি। ১ মে সম্ভব না হলে ২ কিংবা ৩ মে যেকোনো একদিন সমাবেশের অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান অভিযোগ করেন, সরকার হাওরবাসীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। হাওর অঞ্চলের দুর্গতি সরকারের দুর্নীতির অংশ।

হাওরের বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণা এবং হাওরবাসীকে রক্ষায় দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর শাখা ওই মানববন্ধনের আয়োজন করে। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ঢাকা মহানগরের সদস্যসচিব শহীদুন নবী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু