,

১ লাখ ইউরো জরিমানা পিএসজির

news-image

স্পোর্টস ডেস্ক : আনন্দের আতিশয্যেই কি লিওঁতে এমন কাণ্ড করেছিলেন পিএসজি সমর্থকেরা! কোপা ডে লা লিগা ফাইনালে মোনাকোর বিপক্ষে ৪-১ গোল জয়ের পর স্টেডিয়ামের একাংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন তাঁরা। বসার চেয়ার থেকে শুরু করে টয়লেট, সব জায়গাতেই ধ্বংসযজ্ঞের ছাপ রেখে এসেছিলেন তাঁরা। দেয়ালে ছবি আঁকায় স্টেডিয়ামের সৌন্দর্যহানিও হয়েছিল। মোনাকোর মাঠে এমন কাণ্ডের জন্য পিএসজিকে এক লাখ ইউরো জরিমানা করেছে ফ্রেঞ্চ লিগের পরিচালনা কমিটি। জরিমানাই কেবল নয়, পিএসজির দুই ম্যাচে সমর্থকদের উপস্থিতির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অবশ্য শেষ হয়ে গেছে অ্যাঞ্জার্স ও মেটজের বিপক্ষে ম্যাচে। এই দুই ম্যাচেই জয় পেয়েছে পিএসজি।

ফ্রেঞ্চ লিগের পরিচালনা কমিটি এখানেই থেমে যায়নি। পিএসজিকে নিজেদের মাঠেও সমর্থকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার হুমকি দিয়ে রেখেছে তারা। ফ্রেঞ্চ লিগের শীর্ষ ক্লাবটি অবশ্য এই জরিমানাকে অপরাধের তুলনায় একটু বেশিই মনে করে। তারপরেও তারা এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। মোনাকোর বিপক্ষে ম্যাচে স্টেডিয়ামে তাদের সমর্থকদের তাণ্ডবের ব্যাপারেও দুঃখ প্রকাশ করেছে তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের