,

আবৃত্তিশিল্পী কাজী আরিফ আর নেই

news-image

আবৃত্তিশিল্পী কাজী আরিফ আর নেই

অনলাইন ডেস্ক : আবৃত্তিশিল্পী, মুক্তিযোদ্ধা ও স্থপতি কাজী আরিফকে (৬৫) ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন চিকিৎসকেরা। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

২৫ এপ্রিল মাউন্ট সিনাই সেন্ট লিওক্স নামের ওই হাসপাতালে কাজী আরিফের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। এরপর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকেরা শিল্পীর আত্মীয়স্বজন ও পরিবারকে জানিয়েছেন তিনি ক্লিনিক্যালি ডেড।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও জাতীয় বসন্ত উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাঞ্জার চৌধুরী এসব কথা জানান।

বাংলাদেশে আবৃত্তিচর্চা এবং আবৃত্তি শিল্পকে আধুনিক সংগঠিত রূপ দিতে কাজী আরিফ আশির দশকে অন্যতম ভূমিকা রেখেছিলেন। তার উল্লেখযোগ্য আবৃত্তির ক্যাসেট পত্রপুট। কাজী আরিফ জাতীয় বসন্ত উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা