,

পাঞ্জাবকে উড়িয়ে তিনে হায়দরাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৩তম ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৬ রানে জিতেছে হায়দরাবাদ। তবে এই ম্যাচেও দলের একাদশে ছিলেন না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

মোহালিতে টসে জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাঞ্জাব। ওপেনারদের দাপটে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ২০৭ রান সংগ্রহ করে। যার জবাবে ব্যাট করতে নেমে ১৮১ রানে ইনিংস গুটিয়ে যায় পাঞ্জাবের।

দুই ওপেনারের ঝোড়ো ইনিংস। আর বোলিংয়ে পেস-স্পিন জোড়া ফলা। শুক্রবার মোহালিতে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পিছনে এই দু’টো কারণই উঠে আসছে। জিতে ওয়ার্নাররা উঠে এলেন তিন নম্বরে।

পাঞ্জাব বোলিংকে সমীহ না করে ডেভিড ওয়ার্নার (২৭ বলে ৫১) এবং শিখর ধাওয়ান (৪৮ বলে ৭৭) দশ ওভারে ১০৭ রান তুলে দেন। এর পর কেন উইলিয়ামসন ২৭ বলে ৫৪ করে স্কোর নিয়ে যান ২০৭-৩। পাঞ্জাবের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ২টি এবং মোহিত শর্মা ১টি উইকেট পান।

হায়দরাবাদের ছুড়ে দেওয়া বিশাল টার্গেটের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঞ্জাব করে ১৮১-৯। চোটের জন্য হাসিম আমলা না খেলায় পাঞ্জাবের ব্যাটিং দুর্বল হয়ে পড়েছিল। তিন নম্বরে নামা শন মার্শ একা চেষ্টা করেছিলেন। কিন্তু ৫০ বলে ৮৪ করার পরে তাকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। ২৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তবে পাঞ্জাবের মাঝের ওভারগুলোয় রান রেট আটকে দেন লেগ স্পিনার রশিদ খান।

৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট তোলেন এই আফগান বোলার। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও তার হাতেই উঠেছে। এছাড়া আশিষ নেহরা ও সিদ্ধার্থ কল ৩টি করে উইকেট নিয়েছেন। এর আগে দিনের অপর ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে