,

পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২৫ জলদস্যুর আত্মসমর্পণ (ভিডিও)

news-image

বঙ্গোপসাগরকে নিরাপদ রাখতে র‌্যাবের অভিযানে এবার আত্মসমর্পন করেছে সুন্দরবনের শরনখোলা রেঞ্জের আলিফ বাহিনী ও কবিরাজ বাহিনীর প্রধানসহ অন্তত ২৫ জন জলদস্যু।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ৩১টি অস্ত্র ও ১২০০ রাউন্ড গুলি তুলে দিয়ে তারা আত্মসমর্পন করেছে।
র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, বরিশাল বিভাগের ডিআইজি শেখ মারুফ হাসানসহ র‌্যাব ও পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জীবনের ঝুঁকি নিয়ে পটুয়াখালীর লক্ষাধীক জেলে উত্তাল সমুদ্রে পাড়ি জমায় ইলিশ শিকারের জন্য। সেখানে তারা অসহায়, জলদস্যু সিন্ডিকেটের কাছে। নিয়মিত চাঁদা দিয়ে তাদের মাছ শিকার করতে হয় বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায়।
তবে র‌্যাবে নিয়মিত অভিযান ও একাধীক জলদস্যু বাহিনীর আত্মসমর্পনের ফলে অনেকটা নিরাপদ এখন বঙ্গোপসাগর। জেলা মৎস্য বিভাগের তথ্যমতে গত বছর পটুয়াখালীর জেলেরাই আরহন করেছে প্রায় ১৫ হাজর মেট্রিকটন ইলিশ। সাগরকে নিরাপদ রাখতে পারলে ইলিশ উৎপাদনের পরিমান ৩০ হাজার মেট্রিকটন করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা