,

একাধিক পরনারীতে আসক্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন অতিষ্ঠ স্ত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বামী নিত্যনতুন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। সেই নিয়ে রোজই ঝগড়া হয়। তিতিবিরক্ত হয়ে স্বামীকে শাস্তি দেয়ার জন্য তার যৌনাঙ্গই কেটে দিলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফিলিপাইনের ইলোইলো শহরে। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই নারীর কোনো অনুতাপ নেই। তিনি সাজা মাথা পেতে নিতে তৈরি।

পুলিশ সূত্রে খবর, মার্ক নামে ৩২ বছর বয়সী ওই ব্যক্তি অফিস থেকে বেরিয়ে একটি পানশালায় গিয়ে মদ্যপান করেন। এরপর তিনি এক বন্ধুর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। সেখানে গিয়ে কাঁচি দিয়ে তার যৌনাঙ্গ কেটে দেন স্ত্রী লিজেল বেতিত্তা। রক্তাক্ত অবস্থায় মার্ককে হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। অস্ত্রোপচার করা হলেও, তার যৌনাঙ্গ আর স্বাভাবিক অবস্থায় ফিরবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা।

লিজেল বলেছেন, ‘মার্কের যৌনাঙ্গ কাটার জন্য আমার কোনো অনুতাপ নেই। আমি সাজার জন্য তৈরি। মার্ককে ওর একাধিক নারীসঙ্গের শাস্তি দিয়েছি। ওর এই আচরণে আমি হাঁফিয়ে উঠেছিলাম। ’

মার্ক ও লিজেলের এক মেয়ে ছাড়াও যমজ সন্তান রয়েছে। মার্কের বন্ধুরা বলেছেন, তাদের প্রায়ই ঝগড়া হতো। তবে লিজেলের বিরুদ্ধে পুলিশ যাতে কোনো ব্যবস্থা না নেয়, সেই চেষ্টা করেছিলেন মার্ক। যদিও লিজেলের যাতে উপযুক্ত সাজা হয়, সেই ব্যবস্থা করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা