,

এবার কানের লালগালিচা মাড়াবেন ভারতের তিন নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : বিখ্যাত সৌন্দর্য প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে ৭০তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একই প্রতিষ্ঠানের দূতিয়ালি করতে বরাবরের মতো এবারও যাবেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর।

তিনজনই হাঁটবেন কানের আলো ঝলমলে লালগালিচায়। যদিও গত মাসে লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হওয়ার পর থেকে গুঞ্জন চলছিল, এবারের কান উৎসবের লালগালিচায় হাজির হতে পারেন দীপিকা। তবে পরে গুজব ছড়ায়, ‘পদ্মাবতী’ নিয়ে ব্যস্ত থাকার কারণে কানে যাওয়া হচ্ছে না ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর।

শুক্রবার (২৮ এপ্রিল) লরিয়াল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর এবার কান চলচ্চিত্র উৎসবে লরিয়াল প্যারিস ও ভারতের প্রতিনিধিত্ব করবেন। আয়োজকদের অফিসিয়াল মেকআপ পার্টনার হিসেবে দুই দশক পূর্তি হচ্ছে এ বছর। তাই ৭০তম আসরটি আমাদের কাছে বিশেষ। ’

২০১০ সালে প্রথমবার কান উৎসবে গিয়েছিলেন দীপিকা। তবে লালগালিচায় এবারই প্রথম দ্যুতি ছড়াতে যাচ্ছেন তিনি। চলতি বছর ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় তার।

এদিকে বলিউডে দীপিকা অভিনীত ‘রাবতা’ ছবির একটি গানের ভিডিও বেরিয়েছে সম্প্রতি। ইতোমধ্যে এটি ভাইরাল। তিনি এখন অভিনয় করছেন সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবিতে। এতে ছিত্তোরের রানী পদ্মিনী চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে থাকছেন রণবীর সিং ও শহিদ কাপুর।

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর দু’জনই লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত। সৌন্দর্য প্রসাধনী বিখ্যাত প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবেই ৭০তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটবেন তারাও।

প্রসঙ্গত, ঐশ্বরিয়া ২০০২ সাল থেকে কান উৎসবে অংশ নিচ্ছেন। আর ২০১১ সাল থেকে কানের লালগালিচায় পা মাড়িয়েছেন সোনম।

এদিকে কানে হলিউড তারকাদের মধ্যে লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে এবারও থাকবেন অভিনেত্রী জুলিয়ান মুর ও ইভা লঙ্গোরিয়া।

আগামী ১৭ মে পর্দা উঠবে এবারের কান উৎসবের। চলবে ২৮ মে পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে