,

শাহজালালে ৪০টি স্বর্ণের বারসহ ২ নারী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যান্তরীণ টার্মিনালে দুই নারী যাত্রীর কাছ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতর। গ্রেফতারকৃতরা হলেন, পারভীন আক্তার ও জেসমিন আক্তার।

শনিবার সকাল নয়টায় চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাদেরকে আটক করা হয়।

শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ফ্লাইটটি ওমান থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। ওই দুই নারী যাত্রী চট্টগ্রামে বিমানে ওঠেন। তাদের শরীরে বিশেষ কায়দায় ৪০টি স্বর্ণের বার লুকানো ছিল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন চার কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের