,

জোলির কারণে চেহারা বদলাবেন পিট

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের প্রভাবশালী তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের পর থেকে নানা ধরনের গুজব-রটনা চারদিকে। শোনা গিয়েছিল, পিটের বিশ্বাসঘাতকতার কারণেই নাকি সংসার ভেঙেছে তাঁদের। কিন্তু এখন শোনা যাচ্ছে, সংসার ভাঙার সবচেয়ে বড় ধকলটা নাকি গেছে পিটের ওপর দিয়েই। চেহারায় পড়েছে শোক ও দুশ্চিন্তার ছাপ। তাই এখন প্লাস্টিক সার্জারি করে সেই সব বাজে প্রভাব নিজের চেহারা থেকে সরিয়ে ফেলতে চান এই হলিউড অভিনেতা।

একটি সংবাদমাধ্যম পিটে ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। সেই সূত্র জানিয়েছে, বিচ্ছেদের পর থেকে নানা ধরনের মানসিক চাপে নাকি ব্র্যাড পিটের চুল ও চোখের পাপড়ি ঝরে যাচ্ছে। তাই পিট তাঁর চোখের দিকটা একটু পরিবর্তন আনবেন, করাবেন প্লাস্টিক সার্জারি।
তবে সূত্র এখনো স্পষ্ট করেনি, এই সার্জারি ঠিক কবে করাবেন পিট। ৫৩ বছর বয়সী পিটের সঙ্গে জোলির বিচ্ছেদের খবর প্রকাশ পায় গত বছরের সেপ্টেম্বর মাসে। তাঁদের ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে এখন চলছে আইনি লড়াই। ইন টাচ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের