,

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরো কঠোর ব্যবস্থা নেয়ার আহবানের কয়েক ঘণ্টার মধ্যে আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। তবে দক্ষিণ কোরিয়া আর আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন, নিক্ষেপের কয়েক সেকেন্ড পরেই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়েছে।

উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচির বিষয়ে বিশ্ব সঠিক পদক্ষেপ নিতে না পারলে তার গুরুতর ফলাফলের বিষয়ে মাত্রই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

এর কয়েক ঘণ্টার মধ্যে আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দক্ষিণ পিয়ংইয়ংয়ের একটি এলাকা থেকে স্থানীয় সময়ে ভোরের দিকে পরীক্ষাটি চালানো হয়। এটি কি ধরণের ক্ষেপণাস্ত্র বা এর ক্ষমতা কতটুকু, তা জানা যায়নি।

তবে মার্কিন আর উত্তর কোরিয়ান কর্মকর্তারা বলছেন, ওই পরীক্ষা ব্যর্থ হয়েছে, কারণ নিক্ষেপের পরপরই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়ে যায়।

এ সপ্তাহেই এরকম আরেকটি পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এরপর দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই পরীক্ষায় ওই অঞ্চলে চলমান উত্তেজনা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সামরিক পথেই সমস্যার সমাধানের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও চীন ও রাশিয়ার তাতে আপত্তি রয়েছে। এই সংকটের সমাধানে আবার আলোচনার শুরুর আহবান জানিয়েছে চীন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের