,

এক ঘুষিতে রেফারি হাসপাতালে!

news-image

ফ্রান্সের সেইন্ট-এস্তাভ ও তুলুজ দলের মধ্যকার রাগবি ম্যাচ। ম্যাচে অশোভন আচরণ করায় সেন্ট-এস্তাভের এক খেলোয়াড়কে পেনাল্টি বক্সে বা সিন বিনে যাওয়ার নির্দেশ দেন রেফারি। আর চটে গিয়ে রেফারির মুখে প্রচণ্ড জোরে ঘুষি মারেন ওই খেলোয়াড়। এতে মাঠে নিথর হয়ে পড়েন রেফারি। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

ওই খেলোয়াড়ের পরিচয় জানা যায়নি। রেফারিকে তাঁর মারধরের বিষয়টি ধরা পড়ে ক্যামেরায়।

ঘুষিতে মারাত্মক আহত রেফারির নাম বেঞ্জামিন ক্যাস্তি। তিনি কাতালান ড্রাগনস নামের একটি রাগবি ক্লাবের জনপ্রিয় খেলোয়াড় রেমি ক্যাস্তির ভাই।

ঘটনার ফুটেজ থেকে দেখা যায়, রেফারিকে ঘুষি মারার জন্য প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা ছুটে আসেন। এ সময় প্রতিপক্ষের আরেক খেলোয়াড়কেও ঘুষি মারেন একই ব্যক্তি। ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে সেন্ট-ইস্তেভের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান কোৎজা বলেন, এই মৌসুমে এর আগেই এই খেলোয়াড়কে বরখাস্ত করা হয়েছিল। তিনি নিজেও তাঁকে ম্যাচে নিতে চাননি।

এ ঘটনার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কোৎজা। তিনি বলেন, ‘এই খেলোয়াড় এই মৌসুমে এরই মধ্যে চার ম্যাচে বরখাস্ত হয়েছে এবং আমি চাইনি সে খেলুক।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর