,

সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ীত্বের ওই কম্পনের পরপরই পুরো জেলাজুড়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিক ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত ১০টা ৫১ মিনিটে এ ভূকম্পনের ঘটনা ঘটে। আবহাওয়া অধিদফতরের সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ জাগো নিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃদু মাত্রার ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এর পরপরই ব্যাপক ঝড় ও বৃষ্টি শুরু হয়। এখনও কম্পনের মাত্রা জানা যায়নি।

শহরের কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে দেখা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১৮ এপ্রিল রাতে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের