,

স্টোকসের প্রতি উইকেটের মূল্য ২ কোটি ৪১ লাখ রুপি!

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের দশম আসরের নিলামে সবচেয়ে চমক দেখান দুই ইংলিশ ক্রিকেটার। তারা হলেন- অলরাউন্ডার বেন স্টোকস এবং পেসার টাইমাল মিলস।

আকাশ ছোঁয়া দামে তাদের দলে ভেড়ান যথাক্রমে রাইজিং পুনে সুপারজায়ান্ট ও রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর।

বেন স্টোকসকে প্রথমে দলে নিতে আগ্রহ দেখায় দিল্লি ডেয়ারডেভিলস। তাদের সঙ্গে বেন স্টোকসকে নিতে মরিয়া লড়াই চালিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব এবং গত আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। ১৩ কোটি, ১৩.৫ কোটি এবং সব থেকে বেশি ১৪.৫ কোটি রুপিতে বিড করে বেন স্টোকসকে কিনে নেয় পুনে। এর আগে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন ছিলেন আইপিএলের সব থেকে দামী আন্তর্জাতিক ক্রিকেটার (৯.৫ কোটি রুপি)।

এতো চড়া দামে কেনা ক্রিকেটার দলের আশা পূরণে ব্যর্থ। ব্যাট ও বল হাতে কিছুই করতে পারেননি স্টোকস।

স্টোকস পুনের হয়ে ৭ ম্যাচ খেলেছেন। পেয়েছেন মাত্র ৬ উইকেট। ব্যাট হাতে করেছেন ১২৭ রান।

স্টোকসের দামের সঙ্গে যদি তার উইকেটের পরিসংখ্যান হিসেব করা হয় তাহলে ২ কোটি ৪১ লাখেরও বেশি রুপি খরচ করেছে পুনে।

টাইমাল মিলসঅন্যদিকে বামহাতি পেসার টাইমাল মিলসকে ১২ কোটি রুপিতে কিনেছিল বাঙ্গালোর। ৫ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৫টি। উইকেট প্রতি বাঙ্গালোর খরচ করেছে ২ কোটি ৪০ লাখ রুপি।

এবারের আসরে ভালো কিছুর প্রত্যাশা নিয়েই স্টোকসকে দলে নিয়েছিল পুনে। তবে স্টোকস ব্যর্থ হয়েছেন। অবশ্য এখনও প্লে অফে খেলার আশা জাগিয়ে রেখেছে পুনে।

অন্যদিকে এবারের আইপিএলের শিরোপা জেতার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে বাঙ্গালোরের। পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের