সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে রাজা ইলিশ উপহার দেয়া সেই ব্যবসায়ী মুক্ত

news-image

নিউজ ডেস্ক : অবশেষে ১৭ ঘণ্টা পর ১ লাখ ৪৮ হাজার টাকা মুক্তিপণের দিয়ে ছাড়া পেয়েছেন প্রধানমন্ত্রীকে সাড়ে তিন কেজি ওজনের রাজা ইলিশ উপহার দেয়া ভোলার মনপুরার রামনেওয়াজ ঘাটের মৎস্য ব্যবসায়ী কোরবান আলী।

শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে সংঘবদ্ধ অপহরণকারীরা তাকে ঢাকার শনিরআখড়া এলাকায় রাস্তার ওপর রেখে যায়।

পরে কোরবান আলী সিএনজিযোগে হোটেল খন্দকারে এসে পল্টন থানায় যান।কোরবানী আলী নিজে মুঠোফোনে যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন।

কোরবান আলী জানান, ‘বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা ক্লাবের গেটের সামনে গেলে দুই ব্যক্তি এসে আমার দুই হাত ধরে হলুদ একটি গাড়িতে উঠিয়ে নেয়। পরে কিছুক্ষণ পরে এক নারী গাড়িতে উঠে। কালো কাপড় দিয়ে আমার চোখ বন্ধ করে ফেলে।’

তিনি আরও বলেন, ‘আমাকে একটি তিনতলা বাড়িতে উঠিয়ে নিয়ে রাতভর নির্যাতন চালায় বিকাশে টাকা আনার জন্য। এমকি প্লাস দিয়ে আমার বাম হাতের নখ উঠিয়ে ফেলে। একপর্যায়ে সকালে কয়েকজন নারীকে দিয়ে আমাকে বিবস্ত্র করে তাদের সঙ্গে ছবি তোলে। এই সমস্ত আপত্তিকর ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে বলে হুমকি দেয়।’

কোরবান আলী বলেন, ‘বিকাশে টাকা পাঠানোর জন্য তারা আমার ফোন দিয়ে আমাকেই আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলতে বাধ্য করে। কয়েক ধাপে ১ লাখ ৪৮ হাজার টাকা বিকাশে নেয়। পরে বিকাল পৌনে ৩টায় কালো কাপড় বেঁধে বাড়ির নিচে নামিয়ে চোখে কালো গ্লাস লাগিয়ে আমার পকেটে ৭০ টাকা দিয়ে রাস্তায় ছেড়ে দেয়।’

তিনি বলেন, ‘ছেড়ে দেয়ার পরে দেখি জায়গাটা শনিরআখড়া। এরপর সিএনজি যোগে হোটেল খন্দকারে এসে পল্টন থানায় যাই। সেখানে ওসি সাহেবকে ঘটনার বর্ণনা দেই। এখন আমি চিকিৎসা নিচ্ছি।’

তবে এ ব্যাপারে পল্টন থানায় যোগাযোগ করা হলে তাদের (থানায়) কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে যুগান্তরকে জানানো হয়।

কোরবান আলী আরও জানান, গত বছর রাজা ইলিশ মাছ উপহার নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করতে যান। তখন চারদিন পর সাক্ষাতের সময় দেয়া হয়। কিন্তু আজও প্রধানমন্ত্রীর দেখা পাননি। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাতের প্রহর গুনছেন বলে জানান।

এ জাতীয় আরও খবর

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০