,

৩৭ বছর অতিথি পাখিরা চলনবিল শাসন করেছে : তথ্য প্রতিমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দীর্ঘ ৩৭ বছর অতিথি পাখিরা চলনবিল শাসন করেছে। তারা (ভিন্ন দলের প্রতিনিধিরা) নির্বাচনের আগে অতিথি পাখিদের মত এসে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে ভোটে বিজয়ী হওয়ার পর আর অসহায় মানুষের খোঁজ রাখেনি। মানুষের দুঃখের সময় সমবেদনাও জানাতে আসে না। ‘ আজ শুক্রবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৪টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। বিগত ৩৭ বছরের চেয়ে বর্তমান সরকারের আমলে চলনবিল অঞ্চলের মানুষের জীবন জীবিকার মান বহুগুণ উন্নত হয়েছে। ‘

প্রতিমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অতিথি পাখিদের থেকে বিরত থেকে নৌকা প্রতীকের পক্ষে থাকার আহ্বান জানান।

স্থানীয় চেয়ারম্যান আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেদার হায়াত এর পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, স্থানীয় ইউপি সদস্য আলিফ হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের