,

অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত : বিসিবি প্রধান

news-image

আভাস পাওয়া গিয়েছিল গত জানুয়ারিতে, এবার পাওয়া গেল নিশ্চয়তা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অগাস্টে আসছে অস্ট্রেলিয়া। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ডেভিড পিভার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল স্টিভেন স্মিথের দলের। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে সফর স্থগিত করে দেশটি। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও আসেনি তারা।

একই ঝুঁকির কথা উল্লেখ করে গত বছরের শুরুতে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। সফলভাবেই শেষ হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

দুবাইয়ে আইসিসির সভায় অংশ নিয়ে দেশে ফেরা বিসিবি প্রধান শুক্রবার নিজ বাস ভবনে গণমাধ্যম কর্মীদের জানান, অগাস্টের শেষে শুরু হবে প্রথম টেস্ট।

“অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত। ওরা স্বেচ্ছায় রাজি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি পরশু (বুধবার) সন্ধ্যায় এই ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছেন। প্রথম টেস্ট দেখার জন্য আসবেন তিনি। তাদের দিক থেকে এই প্রথম আমার সাথে কথা হল।”

“অস্ট্রেলিয়া সিরিজের তারিখ ঠিক হয়েছে। দ্বিতীয় টেস্ট (কোরবানির) ঈদের তৃতীয় দিন শুরু হবে। মাঝে ঈদের জন্য পাঁচ দিনের একটা বিরতি ছিল। ওরা পাঁচ দিন বসে থাকতে চায় না। আমরা বোর্ডে কথা বললাম, দুদিন ঈদের ছুটি হলে আমরা তৃতীয় দিনই ম্যাচ আয়োজন করতে রাজী আছি। আমরা সবাই থাকব। দরকার হলে ছুটি বাতিল হবে।

“শুধু দুটি টেস্ট হবে। ঈদের ছুটি শুরু হওয়ার একদিন কিংবা দুই দিন আগে প্রথম টেস্ট শেষ হবে। ওভাবেই তারিখ ঠিক করা হবে। এখন আমরা অত্যন্ত খুশি যে তারা আসছে।”

২০০৬ সালের পর কোনো টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের