,

কক্সবাজার থেকে ৩৬ কোটি ৩০ লাখ টাকার ১২ লাখ ইয়াবা উদ্ধার

news-image

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পানের বরজ থেকে চারটি বস্তা থাকা ১২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা বলে বিজিবি জানান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া-কুড়েরমুখ-সংলগ্ন এলাকার পানের একটি বরজ থেকে এই ইয়াবা বড়ি উদ্ধার করে টেকনাফ ২ বিজিবি। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ওই এলাকা দিয়ে ইয়াবা বড়ির একটি বড় চালান বাংলাদেশে আসছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বিজিবি কয়েকটি বিশেষ টহল দল সংশ্লিষ্ট এলাকায় নজরদারি করতে থাকে।
এক পর্যায়ে বিজিবির একটি দল অভিযানে গিয়ে পানের একটি বরজের ভেতরে চারটি বস্তা উদ্ধার করে। বস্তাগুলো খুলে ইয়াবার বড়ি পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, তারা এককভাবে এ পর্যন্ত ইয়াবা বড়ির যত চালান আটক করেছে, তার মধ্যে আজকের চালানটি সর্ববৃহৎ। এর আগে গত ১৬ এপ্রিল টেকনাফ থেকে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি আটক করেছিল বিজিবি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক বলেন, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে বিজিবির টহল জোরদার করায় এখন মাদক ব্যবসায়ীরা গভীর সমুদ্র দিয়ে ইয়াবা বড়ির চালান পাচার করছে। তাই সমুদ্র টহল ও নজরদারি আরও বাড়াতে হবে।
বিজিবি জানায়, আজ উদ্ধার হওয়া ইয়াবার বড়ি টেকনাফে বিজিবির ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে। পরবর্তী সময়ে তা ধ্বংস করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে