,

পিসিবির বিদায়ী সংবর্ধনা প্রত্যাখান করলেন আফ্রিদি

news-image

 

স্পোর্টস ডেস্ক :একটা বিদায়ী সংবর্ধনার জন্য কিছুদিন আগে কতই না আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক বিগ হিটার শহীদ আফ্রিদি। আর যখন তাকে সংবর্ধনা দেওয়ার কথা বলা হলো, সেটা ফিরিয়ে দিলেন তিনি! চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পাকিস্তানের বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হক, অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানসহ আফ্রিদিকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার সিদ্বান্তের কথা জানিয়েছিল পিসিবি।

সেই বিদায়ী সংবর্ধনা প্রত্যাখান করার সিদ্বান্ত জানিয়ে আজ নিজের টুইটার অ্যাকাউন্টে আফ্রিদি লিখেছেন, “আলোচনা ও বিদায়ী অনুষ্ঠানের সিদ্বান্ত নেয়ায় নাজিম শেঠি আপনাকে ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমার প্রতিশ্রুতির কারণে আমি এসব নিতে পারছি না। ”

গত রবিবার ক্রিকেটারদের বিদায়ী সংবর্ধনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলাপ-আলোচনা করেন শেঠি ও আফ্রিদি। ভবিষ্যতে দেশের ক্রিকেটারদের বিদায়ী সংবর্ধনা অব্যাহত রাখান প্রতিশ্রুতি দেন শেঠি।

তার এমন সিদ্বান্ত সাধুবাদ জানিয়ে আফ্রিদি বলেন, “আমার ইচ্ছা ছিলো নতুন প্রবনতা সৃষ্টি হোক। আমি খুব খুশী মিসবাহ-ইউনিস একটি পরিপূর্ণ বিদায়ী সংবর্ধনা পাবে। আমি আশা করছি, এই প্রবণতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। “

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের