,

মেসিডোনিয়ার সংসদে ভয়াবহ মারামারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপের দেশ মেসিডোনিয়ার পার্লামেন্টে ভয়াবহ মারামারির ঘটনা ঘটেছে। এই মারামারিতে অন্তত ১০ জন পার্লামেন্ট সদস্য আহত হন।

স্থানীয় সময় বৃহস্পতিবার মেসিডোনিয়ার পার্লামেন্টের সদস্যরা আলবেনিয়ান বংশোদ্ভূত তালাত জাফরিকে স্পিকার নির্বাচন করলে এই তুমুল মারধরের সূত্রপাত ঘটে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কির ভিএমআরও দলের সমর্থকরা নতুন নির্বাচনের দাবিতে তুমুল হৈ-হল্লা করতে থাকেন। একপর্যায়ে সোশ্যাল ডেমোক্রেট দলের নেতা জোরান জেইভকে আঘাত করেন আরেক পার্লামেন্ট সদস্য। এরপরই মারামারির সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ সময় প্রায় ২০০ মুখোশধারী প্রতিবাদকারী হৈচৈ করে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে এবং এথনিক আলবেনিয়ান পার্টি ও সোশ্যাল ডেমোক্রেট দলের নেতাদের আঘাত করে।

গত ডিসেম্বরের নির্বাচনে জোরান জেইভ এথনিক আলবেনিয়ান পার্টির সঙ্গে জোট করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও দেশটির রাষ্ট্রপতির নির্বাহী আদেশে শেষমেশ আর সরকার গঠন করতে পারেননি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের