বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ বিষয়ে মুম্বাইয়ের থানের একটি থানায় এফআইআর রেজিস্ট্রি করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোড ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

‘বেস্ট ডিল টিভি’ নামের একটি শপিং চ্যানেল চালু করেছিলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি। প্রতিষ্ঠানটির ৬৪ শতাংশ মালিকানা ছিল তাদের। এ প্রতিষ্ঠানের মাধ্যমেই তারা প্রতারণা করেছেন বলে অভিযোগ।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগটি দায়ের করেছেন রবি ভালোতিয়া নামের একজন টেক্সটাইল এক্সপোর্ট কোম্পানির মালিক। ভালোতিয়ার অভিযোগ শিল্পা ও রাজ কুন্দ্রা তার হয়ে ক্রেতাদের কাছ থেকে ২৪ লাখ রুপি নিয়েছেন কিন্তু তা তাকে ফেরত দেননি।

অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের মে মাসে প্রতিষ্ঠানটির সাবেক চিফ এক্সিকিউটিভ গৌরব গর্গ বেস্ট ডিল টিভির সঙ্গে ভালোতিয়াকে চুক্তি করতে বলেন কারণ সেখানে শিল্পা ও রাজ কুন্দ্রার মতো তারকারা যুক্ত রয়েছেন। এরপর প্রতিষ্ঠানটির পরিচালকদের সঙ্গে দেখা করে বেস্ট ডিল টিভির মাধ্যমে তিনি ব্যবসা শুরু করেন। প্রাথমিকভাবে পণ্য বিক্রির জন্য ঠিকঠাক অর্থ পাচ্ছিলেন। কিন্তু ২০১৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর এসে তার প্রাপ্য অর্থ দেয়নি প্রতিষ্ঠানটি। রবি ভালোতিয়া দাবি করেছেন এই অর্থের পরিমাণ ২৪ লাখ ১২ হাজার রুপি।

বিষয়টি তাকে বেশ মর্মাহত করেছে বলে জানান তিনি। ভালোতিয়া সংবাদমাধ্যমে জানান, বারাবার তাগাদা দিয়ে অর্থ না পেয়ে তিনি পুলিশের কাছে গিয়েছেন।

শিল্পা-রাজ ছাড়াও ‘বেস্ট ডিল টিভি’র আরো তিনজন পরিচালকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু