,

প্রভাসের পরের সিনেমার টিজার প্রকাশ (ভিডিও)

news-image

 

বিনোদন ডেস্ক : আজ শুক্রবার (২৮ এপ্রিল) ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রভাস। বাহুবলি সিনেমার জন্য দীর্ঘ পাঁচ বছর অন্য সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। এ সিনেমাটি শেষ করে এবার সাহো শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন প্রভাস।

গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে মুক্তি পেয়েছে সাহো সিনেমার টিজার। তেলেগু, হিন্দি ও তামিল ভাষায় এ টিজার প্রকাশিত হয়েছে। ১ মিনিট ২৪ সেকেন্ড দৈর্ঘ্যের এ টিজারে মাত্র একটি সংলাপ বলেছেন প্রভাস। তবে এ সিনেমাও যে পুরোপুরি অ্যাকশনে ভরপুর হবে তার আভাস মিলেছে টিজারে। প্রকাশের পরপরই টিজারটি ভাইরাল হয়ে যায়।

সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন-শংকর, এহসান ও লয়। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের