,

চটেছেন ঋষি কাপুর

news-image

 

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ক্যান্সারের কাছে পরাজিত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো ও জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ বলিউড তারকারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ওরলির হিন্দু ক্রিমাটোরিয়ামে এ অভিনেতাকে দাহ করা হয়। এ সময় উপস্থিত হয়েছিলেন বিনোদ খান্নার বলিউড বন্ধু ও সহকর্মীরা। উপস্থিত ছিলেন অমর আকবর অ্যান্থনি সিনেমায় বিনোদ খান্নার সহ-অভিনয়শিল্পী ঋষি কাপুর। তবে সহশিল্পী বন্ধুর শেষকৃত্য অনুষ্ঠানে বর্তমান সময়ের তারকাদের উপস্থিতি না থাকায় ভীষণ চটেছেন ঋষি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করে কয়েকটি টুইট করেন তিনি।

টুইটে তিনি লেখেন, ‘লজ্জাজনক। এই প্রজন্মের একজন অভিনয়শিল্পীও বিনোদ খান্নার শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হননি। তিনি যাদের সঙ্গে কাজ করেছেন তারাও আসেননি। সম্মান দেখানো উচিৎ।’

আরেকটি টুইটে লেখেন, ‘এটা কেন? আমি যখন মারা যাব, আমাকে প্রস্তুত থাকতে হবে। কেউ আমাকে সহযোগিতা করবে না। বর্তমানের তথাকথিত তারকাদের ওপর আমি ভীষণ ক্ষিপ্ত।’

‘গতকাল রাতে প্রিয়াঙ্কার পার্টিতে অনেক চামচাকে দেখেছি, যারা আজকে বিনোদের শেষকৃত্যে নেই। তাদের ওপর ভীষণ ক্ষীপ্ত।’ অন্য আরেকটি টুইটে লেখেন ঋষি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের