বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার জন্য ঢাকা আসছিল ৩ জঙ্গি: র‌্যাব

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সভারে আটক জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্য নাশকতার উদ্দেশ্যে ঢাকায় আসছিল বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার সকাল সোয়া ১১টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি জানান, গত ৮ অক্টোবর আশুলিয়ার বসুন্ধরা এলাকায় একটি বাড়িতে র‌্যাব ৪ এর সদস্যরা অভিযান চালায়। এসময় সারোয়ার-তামিম গ্রুপের প্রধান আবদুর রহমান ওরফে সারোয়ার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। তার স্ত্রী শাহানাজ আক্তার রুমিকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যমতে ২৫ জনকে গ্রেফতার করে র‌্যাব। তাদের মধ্যে ১৪ জন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতার ২৫ জন জেএমবির সদস্যকে জিজ্ঞাসাবাদ করে সারোয়ার-তামিম গ্রুপের আরেক প্রধান ব্যক্তির তথ্য পাওয়া যায়। তবে তিনি একাধিক নামে পরিচিত ছিলেন। এক পর্যায়ে র‌্যাবের অনুসন্ধানে বেরিয়ে আসে ওই ব্যক্তির নাম তামিম দ্বারী। সে জেএমবি নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠজন। এমনকি তামিম চৌধুরীকে সে নানাভাবে পরামর্শও দিত।

মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবের গোয়েন্দা তথ্যমতে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে তামিম দ্বারীকে আটক করা হয়। এসময় কামরুল হাসান ওরফে কাজল ওরফে নুরউদ্দিন (২৬), মো. মোস্তফা মজুমদার ওরফে শিহাব ওরফে হামজা (৩২) নামে তার আরো দুই সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশী ৭.৬৫ মিমি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, এক কেজি ১৫০ গ্রাম প্লাস্টিক এক্সপ্লোসিভ, আইইডি সরঞ্জাম, তিনটি ফোল্ডিং চাকু, একটি চাপাতি, ল্যাপটপসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

তিনি জানান, তামিম দ্বারী ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়। তিনি তামিম দ্বারী ওরফে আব্দুল্লাহ আল হাসান ওরফে আজিজুর রহমান ওরফে আব্দুল্লাহ আল জাফরী ওরফে আমীর হামজা ওরফে আল হুযাইফা নামে পরিচিত ছিলেন।
তিনি আরো জানান, নাশকতার উদ্দেশ্যে তারা বিস্ফোরকদ্রব্য নিয়ে ঢাকায় আসছিল। রাজধানীতে বিস্ফোরক বিশেষজ্ঞের সহায়তায় বোমা তৈরি করে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ছিল তাদের।

তামিম দ্বারীর আরো কয়েকজন সহযোগী ঢাকায় রয়েছে জানিয়ে র‌্যাবের ওই কর্মকর্তা জানান, তাদের আটকের জন্য অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু