বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নদীতে ভাসমান অবস্হায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীতে ভাসমান অবস্থায় জামাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়ী নদীর কনিকাডা নৌকাঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামাল উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে মাঠ থেকে গরু আনতে গিয়ে বুড়ী নদীতে ডুবে যান জামাল মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও জামালের মরদেহ পাওয়া যায়নি। এরপর শুক্রবার সকালে কনিকাডা নৌকাঘাট এলাকায় জামালের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নবীনগর থানা পুলিশ সূএে জানা যায়, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু