,

মাখন জীবন যুদ্ধে অনেকটাই অসহায় অর্থ সংকটে হচ্ছেনা উন্নত চিকিৎসা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌড়াইল গ্রামের বাসিন্দা মাখন মিয়া (৩৮)। তার পিতার মো: মিলন মিয়া। মাখন মিয়া তার কৈশোর বয়সে সমাজের পাচঁ/দশটার ছেলের মত হেসে-খেলে ভালই ছিলেন। এভাবে তিনি শৈশব থেকে শৈশবে পা দেন। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার জন্য সে তার পড়াশুনার গন্ডি বেশি দূর এগুতে পারেন নাই। তখন ছোট-খাটোঁ ব্যবসা ব্যাণিজ্য করে পরিবারকে সাহার্য্য করতেন। ২০০৩ সালে সে বিয়ে করে, তখন তার ওজন ছিল প্রায় ৯০/৯৫ কেজির মত।বিয়ে করার পর তার ঘরে সংসার জীবনে এক ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম হয়। ছেলে নিয়াম মোহম্মদ উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে এবং মেয়ে সাহেরা গফুর সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়েন। মাখন মিয়া জানান, আমি আমার জীবন যুদ্ধে এখন অনেকটাই অসহায় হয়ে পড়েছি। আট/দশ বছরে আমার ওজন বর্তমানে দাড়িঁয়েছে প্রায় ২৫০কেজির উপরে। এখন যতই দিন যাচ্ছে আমি একেবারে অসুস্হ হয়ে পড়ছি। এত ওজন নিয়ে আমি আর চলতে পাড়ছিনা। প্রেসার প্রায় সময় লো হয়ে থাকে। কিছুক্ষণ পর পর ক্ষুদা লাগে। ঢাকায় পিজি ও বারডেম হাসপাতালে ডাক্তার দেখিয়েছি।তারা আমাকে সান্তনা দিয়ে দেন আর বলেছেন এদেশে এই রোগের কোন চিকিৎসা নেই। দূরারোগ্য এক রোগ আমার শরীরে বসবাস করছে।দেশে বাহিরে যেতে হবে। আমি এতটাকা কোথায় থেকে পাব। বউ বাচ্চা নিয়ে আমি সংসারের খরচ চালাতে পারছিনা অনাহার আর অর্থাহারে দিন কাটাচ্ছি সে জায়গায় দেশের বাইরে গিয়ে চিকিৎসা করব কোথায় থেকে।তাই সরকার ও বিওবানদের কাছে আমার আকুল আবেদন আমার উন্নত চিকিৎসার ব্যবস্হা করে নতুন করে বাচার সপ্ন দেখাবেন। আমার স্ত্রীর ব্যাংক হিসাব হচ্ছে — লুৎফা বেগম, (S/B–৯৬৪২৮২০) অগ্রণী ব্যাংক লিমি: কোর্ট রোড শাখা, ব্রাহ্মণবাড়িয়া। মাখন মিয়ার মোবাইল নাম্বার:(০১৭৬০৩১১৯৬১)।
স্হানীয় প্রতিবেশীরা জানান, মাখনের অবস্হা এখন ভয়াবহ। তার ওজন যে ভাবে বেড়েছে সে কিভাবে চলাফেরা করে উপরওয়ালা জানে আমরা বুঝিনা। অর্থ সংকটে তার চিকিৎসা হচ্ছেনা। সরকারি ভাবে তাকে সাহার্য্য -সহযোগিতা করে উন্নত চিকিৎসার করার জন্য এলাকা বাসি জোরদাবী জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের