,

পৃথিবীর সবচেয়ে বড় খরগোশের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে ভ্রমণকালে মারা গেছে পৃথিবীর সবচেয়ে বড় খরগোশ ‘সিমোন’। সম্প্রতি ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭ বিমানে চড়ে হথওয়ার্থ থেকে শিকাগোয় নিজের নতুন মালিকের কাছে যাওয়ার সময় মৃত্যু হয় এর।
এ নিয়ে বেশ বিপাকে পড়েছে বিমান সংস্থাটি। বছরের শুরু থেকেই একের পর এক ঘটনায় খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে এই সংস্থা। কখনও আসন বিভ্রাটে হবু দম্পতিকে বিমান থেকে নামিয়ে দেওয়া, কখনও জায়গা নেই বলে যাত্রীকেই গলাধাক্কা দেওয়া, কখনও আবার লেগিংস পরিহিত থাকায় দুই মহিলাকে বিমানে উঠতে বাধা দেওয়া, এমনই নানান অভিযোগ উঠেছে এই আন্তর্জাতিক বিমান সংস্থার বিরুদ্ধে।

খরগোশটির পালনকারী অ্যানিটি এডওয়ার্ডস জানান, ৩ ফুট লম্বা ও ২৩ কেজি ওজনের খরগোশটি দেখতে প্রায় কুকুরের সমান ছিলো। বিমানের কার্গোতে দেওয়ার সময়ও সম্পূর্ণ সুস্থ ছিল সে। তিন ঘণ্টা ধরে ওর শারীরিক পরীক্ষা হয়েছিল। তখন কোনও সমস্যা ছিল না। কিন্তু শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে নামার পর দেখা যায় মারা গিয়েছে সিমোন। এর আগেও প্রচুর খরগোশ বিশ্বের নানান দেশে পাঠিয়েছেন এডওয়ার্ডস। কিন্তু এমন অভিজ্ঞতা কখনও হয়নি বলে জানালেন তিনি। অ্যানিটির দাবি, সিমোনই বিশ্বের সবচেয়ে বড় খরগোশ।

এ ঘটনায় ইউনাইটেড বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমাদের পেট সেফ টিম পশুদের খেয়াল রাখে। এমনকি আমরা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে পোষ্যের জন্য আলাদা অ্যাসিস্ট্যান্টেরও ব্যবস্থা করি। সিমোনের বিষয়টি খতিয়ে দেখা হবে।’ সিএনএন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে