,

উত্তর কোরিয়া ইস্যুতে সমঝোতার পথও খোলা রাখছেন ট্রাম্প!

news-image

অনলাইন ডেস্ক : উত্তপ্ত উত্তর কোরিয়া ইস্যুতে সমাধান খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তার ১০০তম দিনে প্রেসিডেন্টের কাছে সব থেকে বড় চিন্তার কারণ ছিল- উত্তর কোরিয়া। এ ব্যাপারে বৃহস্পতিবার তিনি জানান, মিসাইল এবং পরমাণু অস্ত্র পরীক্ষার ইস্যু নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদ উত্তরোত্তর বাড়তে থাকতে পারে। যদিও তিনি এই বিষয়টি স্পষ্ট করে দেন যে শান্তির পথে সমস্যা সমাধানই তার প্রথম লক্ষ্য।

ট্রাম্প জানান, অন্য মার্কিন প্রেসিডেন্টদের মতো তিনিও শান্তিপূর্ণ উপায়ে উত্তর কোরিয়া সংকটের সমাধান চান। এ কারণে তাঁর প্রশাসন সামরিক পথের পরিবর্তে অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, উত্তর কোরিয়া ইস্যুতে চীনের সহায়তার জন্য প্রধানমন্ত্রী জি জিংপিং-এর প্রশংসা করেন ট্রাম্প।

প্রসঙ্গত, নিরাপত্তার বিষয়ে উত্তর কোরিয়াকে বিপজ্জনক আখ্যা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর্থিক এবং কূটনৈতিক চালে উত্তর কোরিয়াকে চাপে রাখার প্রচেষ্টাতেই বেশি জোর দিচ্ছেন ট্রাম্প। সামরিক শক্তিকেও পাশাপাশি তৈরি থাকতে বলেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের