,

পাকিস্তান সফরে আইসিসি বিশ্ব একাদশ!

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারই ধারাবাহিকতায় এবার পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষদিকে বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে গঠিত বিশ্ব একাদশ পাকিস্তানে সফর করবে।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, পাকিস্তান বনাম আইসিসি বিশ্ব একাদশ চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ভাবা হচ্ছে। চারটি ম্যাচই হওয়ার কথা লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। নতুন এই উদ্যোগের কারণ, পিএসএলের ফাইনালে সেখানকার নিরাপত্তাব্যবস্থা দেখতে প্রতিনিধি দল পাঠিয়েছিলো আইসিসি। তাদের দেওয়া ইতিবাচক রিপোর্টের ভিত্তিতেই আবারও বিদেশি ক্রিকেটারদের পা পড়তে যাচ্ছে পাকিস্তানে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেই নিশ্চিত করেছেন তথ্যটি। তিনি জানিয়েছেন, আইসিসি কর্তৃক নিযুক্ত পাকিস্তান টাস্কফোর্সের প্রধান জাইলস ক্লার্ক পাকিস্তানে বিশ্ব একাদশের সফরের বিষয়টি নিশ্চিত জানিয়েছেন।

পিএসএলের ফাইনাল ম্যাচ দেশের মাটিতে নির্বিঘ্নে আয়োজন করার পর আন্তর্জাতিক ক্রিকেট দেশে ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পিসিবি। তারই অংশ হিসেবে বিশ্ব একাদশের বিষয়টিও সামনে এসেছে। তবে পিসিবি তাদের বিবৃতিতে চারটি টি-টোয়েন্টি ম্যাচের কথা বললেও, সংস্থাটির চেয়ারম্যান নাজাম শেঠি তিনটি ম্যাচের কথা উল্লেখ করেছেন। সূত্র: জিও নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের