,

সব দলই কৌশল অবলম্বন করে : বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনের আগে সব দলই কৌশল অবলম্বন করে। বিজয়ী হওয়ার জন্য অনেক কিছুই করতে হয়। কিন্তু আদর্শকে ভুলণ্ঠিত করে নয়। এ সময় তিনি বলন, আওয়ামী লীগ একটি আদর্শবাদী অসাম্প্রদায়িক দল। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের প্রধানমন্ত্রী কাজ করে থাকেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি সম্প্রতি হেফাজতে ইসলামের সাথে সরকারের ঘনিষ্টতা নিয়ে নানা মহলের সমালোচনার প্রতি ইঙ্গিত করে এসব কথা বলেন।

মন্ত্রী ব‌লেন, দে‌শের শিল্প‌কে বাঁচা‌তে কর্ম‌ক্ষে‌ত্রে পেশাগত স্বাস্থ্য ও সেইফ‌টি নি‌শ্চি‌তের বিকল্প নেই। আন্তর্জাতিক বাজার নষ্ট নয়, পোশাকখাতে এমন কর্মকাণ্ড না ঘটা‌নোর আহবান জানিয়ে মন্ত্রী ব‌লেন, শ্র‌মিক নেতা যেন শ্র‌মিক‌দের মধ্য থে‌কে নির্বাচন করা হয়। অনুষ্ঠা‌নে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ব‌লেন, শ্র‌মিক‌দের স্বাস্থ্য ও সেইফ‌টি দেখার জন্য সারা‌দে‌শে প‌রিদর্শকরা কাজ কর‌ছেন। আরও প‌রিদর্শক নি‌য়ো‌গ প্র‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।

শ্র‌মিক‌দের বেতন এখন সর্ব‌নিম্ন ৫ হাজার ৩০০ টাকা, কিন্তু বাস্ত‌বে শ্র‌মিকরা ওভারটাইম (বাড়তি শ্রম) ভাতা মি‌লি‌য়ে আরও বে‌শি বেতন পান ব‌লে জানান তোফায়েল আহমেদ। সভা শুরুর আ‌গে কলকারখানা ও প্র‌তিষ্ঠান প‌রিদর্শন অ‌ধিদপ্ত‌রের প্রধান কার্যালয় থে‌কে শ্র‌মিক মা‌লিক‌দের অংশগ্রহ‌ণে এক‌টি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় আরও অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ের স‌চিব ‌মিকাইল শিপার, অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিদর্শক সামসুজ্জামান ভূইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের