,

সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড ও সহায়ক সরকার ছাড়া বিএনপি কখনো নির্বাচনে যাবে না। বর্তমান সরকার স্বৈরাচার এবং তারা একনায়কতন্ত্র চাপিয়ে দিয়েছে। এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই আমরা আবারো বলব- লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হবেনা।

আজ শুক্রবার সকালে শেরে বাংলা নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। সদ্যঘোষিত ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি কি পারে আর কি পারেনা তা অতীতে প্রমাণিত হয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, এই সরকার পুলিশ ছাড়া একটা নির্বাচন করুক দেখা যাবে কে বেশি জনপ্রিয়?

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটিতে নবীন প্রবীণের সমন্বয় ঘটেছে। আগামীদিনের যে কোনো আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ সহ ঢাকা মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে