,

জঙ্গি আস্তানা থেকে সুইসাইড ভেস্ট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় চার জঙ্গির মৃত্যুর পর সেখানে অভিযান চালিয়ে একটি সুইসাইড ভেস্ট ও আগ্নেয়াস্ত্র মিলেছে। শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহিনী গ্রামের আমবাগান ঘেরা জেন্টু বিশ্বাসের আধাপাকা একটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে বুধবার সকালে ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা বাহিনী। সোয়াটের অভিযান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে চারজনের লাশ মেলে, যারা নিজেদের ঘটানো বিস্ফোরণে মারা যান বলে পুলিশ জানায়। শুক্রবার বেলা পৌনে ১১টা পর্যন্ত লাশ উদ্ধার করা হয়নি। এ ঘটনায় মামলাও হয়নি এখনও।

পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা ওই বাড়িতে বোম ডিসপোজাল ইউনিট তাদের কাজ শেষ করেছে। বাড়িটিতে একটা ভেস্ট ও একটা আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তবে কী ধরনের আগ্নেয়াস্ত্র তা জানান নি।

সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িটি চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। এলাকাবাসী বা সাংবাদিকদেরও বাড়ির কাছাকাছি যেতে দিচ্ছে না। ওই বাড়ির আশপাশের কয়েকটি বাড়িতেও অভিযান শুরু পর থেকে যেতে দেওয়া হয়নি বাসিন্দাদের।

বাড়ির কাছাকাছি এখনও দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। বাড়িটি ঘেরাও করার পর পুলিশ বলেছিল, সেখানে রফিকুল আলম আবু (৩০) নামে এক জঙ্গি ও তার স্ত্রী-সন্তানসহ চারজন থাকতে পারে। তবে অভিযান শেষে পুলিশ বলেছে, চারজনের লাশ পাওয়া গেছে। তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। আর আবুর স্ত্রী সুমাইয়া ও একটি মেয়েকে জীবিত ধরা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের