,

জার্মানিতে বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষে বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা অনুমোদন দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, সরকারি কর্মকর্তা, বিচারক এবং সেনাবাহিনীতে কর্মরত মুসলমান নারীরা তাদের কর্মক্ষেত্রে বোরকা ব্যাবহার করতে পারবেন না। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এ খবর জানানো হয়।

গত ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল মুসলমান নারীদের সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা আইনগতভাবে নিষিদ্ধ করার বিষয়টি উত্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বোরকার ওপর আংশিক নিষেধাজ্ঞা অনুমোদিত হল।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দে মেজিয়ার বলেন, এর মাধ্যমে জার্মানি অন্য সংস্কৃতির বিষয়ে ঠিক কতটা সহনশীলতা দেখাবে তা সুনির্দিষ্ট করা হল।

অবশ্য এর আগে, জার্মানির প্রায় ১৬টি রাজ্যে শিক্ষকদের বোরকা ব্যাবহারে নিষেধাজ্ঞা ছিল।

গত দুই বছরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে ১০ লাখের বেশি মুসলমান অভিবাসী এসেছে। মুসলমান নারীদের ভেতর সম্পূর্ণ মুখ ঢাকা নেকাব বা বোরকার প্রচলন আছে। তবে কেবল জার্মানিতে নয়, লাগাতার সন্ত্রাসী হামলার কারণে, জঙ্গিবাদ মোকাবেলায় ইউরোপের অন্যান্য দেশেও মুসলমানদের হিজাব বা বোরকার বিষয়ে বিতর্ক ছিল।

বহু সংস্কৃতির ধারণায় বিশ্বাসী ইউরোপে মতপ্রকাশের স্বাধীনতা এবং ভিন্নধর্মীয় অনুভূতির বিষয়ে শ্রদ্ধাশীলতার কারণে এতদিন এ ধরনের নিয়ন্ত্রণের বিষয়ে ছাড় দিতে দেখা গেছে ইউরোপের অন্যান্য দেশে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের